1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত

তুষার আহম্মেদ,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। তিনি বলেন, “এই দুর্ঘটনায় আমরা অনেক প্রিয় মুখ হারিয়েছি। তাদের জন্য দোয়া করার পাশাপাশি এখনই নিরাপদ পরিবহন ব্যবস্থার প্রতি জোর দিতে হবে।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন।এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিন, ভিপি শাহজাহান সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শামসুজ্জামান শিপলু বকসী, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রিয়াজুল আলম রিয়াজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park