1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে বিএনপির সমাবেশে ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিয়াকৈরে বিএনপির সমাবেশে ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের দাবি

তুষার আহম্মেদ,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

তুষার আহম্মেদ,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
৩১ দফা রূপরেখা বাস্তবায়ন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি এক বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে উপজেলার সফিপুর বাজারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী সায়েদুল আলম বাবু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মো. মুজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এবং মো. রিয়াজ উদ্দিন।নেতারা বলেন, বর্তমান সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে, যাতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটি নির্বাচিত ও গ্রহণযোগ্য সরকার গঠনই দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য জরুরি।তারা আরও অভিযোগ করেন, কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিগুলো তৃণমূলের মতামত উপেক্ষা করে গঠিত হয়েছে। এসব বাতিল করে গণগ্রহণযোগ্য ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানানো হয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে দেশের প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কার্যকর কর্মসূচি দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park