1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমান ও পরিবারের বিরুদ্ধে অশালীন প্রচারণার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমান ও পরিবারের বিরুদ্ধে অশালীন প্রচারণার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘দেশ ও গণতন্ত্রবিরোধী অপশক্তি’ কর্তৃক পরিচালিত ষড়যন্ত্রমূলক অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রোডে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশপূর্ব বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া রোড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ূন কবির খান এবং সঞ্চালনায় ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মো. হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান মাস্টার
হযরত আলী মিলন,ভিপি শাহজাহান সিরাজ,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান
,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,সূএাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমীন,মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন
,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খান,পৌর যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নেতৃত্বের প্রতীক তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্তমূলক অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। এ অপশক্তির বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।বিক্ষোভ সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park