1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কালিয়াকৈরে পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

তুষার আহম্মেদ,

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম সফল করতে গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে পৌর বিএনপির প্রস্তুতি সভা।শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির খান।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহম্মেদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park