1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে রাজনগর তৃণমূলের তরফে সংবর্ধনা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে রাজনগর তৃণমূলের তরফে সংবর্ধনা প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-সদ্য প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরির সাথে মহিলা বন আধিকারিকের সাথে বাকবিতন্ডার জেরে রাজ্য তৃনমূল নেতৃত্ব বিষয়টিতে হস্তক্ষেপ করেন।সেই মোতাবেক কারামন্ত্রী থেকে পদত্যাগ করতে বলা হয় এবং সরাসরি তিনি করেও দেন।যারপরনাই বেশ কিছু দিন কারামন্ত্রী কে হতে পারেন তা নিয়ে চলে জোর চর্চা।সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি রাজ্যের নতুন কারামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকেই। রবিবার রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নব-ভারপ্রাপ্ত মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় রাজনগর নজরুল মঞ্চে। একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, ব্লক সহ-সভাপতি রানা প্রতাপ রায়, ব্লক সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আর জি কর কাণ্ড সম্পর্কে ব্যাখ্যা করার সময় অভিযোগের আঙুল তুলে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস পশ্চিমবাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার চেষ্টা করছে। পাশাপাশি আগামী আঠাশে আগস্ট কলকাতায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সফল করার ডাকও দেওয়া হয় এদিনের মঞ্চ থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park