1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চরাঞ্চলে অবস্থিত ৭ নম্বর খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান ও খাসরাজবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে খাসরাজবাড়ী ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নবায়ন ও ফরম বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park