1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজার-০৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ নুরুল হক, মানুষের আস্থার প্রতীক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

কক্সবাজার-০৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ নুরুল হক, মানুষের আস্থার প্রতীক

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

শাহিন আলম,টেকনাফ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ নুরুল হক সাহেব সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে রূপ নিয়েছেন।

দীর্ঘদিন ধরে দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার কারণে তিনি এই জনপদের মানুষের কাছে একজন সুপরিচিত, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, আলহাজ্ব হাফেজ নুরুল হক দীর্ঘ সময় ধরে উখিয়া ও টেকনাফ এলাকার শিক্ষা, মানবসেবা, নৈতিকতা চর্চা ও সমাজ সংস্কারে কাজ করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ মীমাংসা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টা সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। রাজনীতিতে তার সততা, আদর্শিক অবস্থান এবং ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উখিয়া-টেকনাফ অঞ্চলে দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্য, মাদক, চোরাচালান, মানব পাচার ও নানা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি শক্ত, নৈতিক ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন ছিল। এই বাস্তবতায় আলহাজ্ব হাফেজ নুরুল হকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি সংসদে গেলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরতে এবং ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সূত্রে জানা গেছে, দলীয় আদর্শ অনুযায়ী সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় কক্সবাজার–০৪ আসনে আলহাজ্ব হাফেজ নুরুল হক কে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, তিনি জনগণের অধিকার আদায়ে আপসহীন এবং ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র ও সমাজ পরিচালনার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন।

স্থানীয় জনগণের আশা, নির্বাচিত হলে আলহাজ্ব হাফেজ নুরুল হক সাহেব উখিয়া-টেকনাফ অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে কার্যকর উদ্যোগ নেবেন। একই সঙ্গে সীমান্তবর্তী এই অঞ্চলে নিরাপত্তা জোরদার, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই এখন সর্বত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park