1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়াছড়ায় অভিযান পরিচালনা করে ১,৪২০ পিস ইয়াবা সহ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়াছড়ায় অভিযান পরিচালনা করে ১,৪২০ পিস ইয়াবা সহ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

 

কক্সবাজার প্রতিনিধি

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অপহরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই ও চাঁদাবাজসহ নানাবিধ অপরাধ দমন এবং মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুব সমাজকে রক্ষায় র‌্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড এর দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাদশা মুন্সির বসত ঘরে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমান ২০.০০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উল্লিখিত ঘটনাস্থলে র‌্যাবেব আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে বসত ঘর হতে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ সলিম (রোহিঙ্গা) (৩৯), এফসিএন নং-১৩৬৪২৫, পিতা-মৃত নুর বশর, মাতা-মৃত দলসোনা, ক্যাম্প-৭, ব্লক-সি/৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত রোহিঙ্গা ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজতে হতে সর্বমোট ১,৪২০ (এক হাজার চারশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১টি বাটন ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রোহিঙ্গা মাদক কারবারী তার নাম-ঠিকানা প্রকাশ করে। সে আরো জানায় যে, জব্দকৃত আলামত ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দামে ক্রয় করে এবং খুচরা দামে কক্সবাজারসহ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park