1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কক্সবাজারে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি,
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক থেকে অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ছাড়া শহরের সমিতি পাড়া থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিচ কর্মীর ইনচার্জ মাহবুব।
তিনি জানান, ইনানীর পাটুয়ার টেক বিচের কাছে জোয়ারের পানির সঙ্গে দুইজনের মরদেহ ভেসে আসে। তবে তাদের পরিচয় মেলেনি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে শহরের সমিতি পাড়া থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা কোনো ট্রলারের জেলে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, ইনানীতে দুইজনের মরদেহ ভেসে এসেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে সমিতি পাড়া থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুই দিনে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের লাবণী পয়েন্টের কাছাকাছি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৩ জেলেসহ এফবি রশিদা নামের একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে জামাল নামের এক জেলে নিহত হন। জীবিত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করে সম্ভব হলেও তিন জেলে নিখোঁজ ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park