1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ওসি সরকার তোফায়েল আহমদ'র ঈদ-উল আযহার শুভেচ্ছা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ওসি সরকার তোফায়েল আহমদ’র ঈদ-উল আযহার শুভেচ্ছা

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৯১ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়াইনঘাট থানা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইন-চার্জ সরকার তোফায়েল আহমেদ ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন আমাদের কোরবানি”কে কবুল করেন। পবিত্র ঈদুল আজহার খুঁশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। সৎ সাহসী নীতিবান ও মানবিক ওসি সরকার তোফায়েল আহমেদ আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল আজহার দিনে আমার কর্মরত এলাকা গোয়াইনঘাট সহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

পবিত্র ঈদ-উল আযহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়াইনঘাট থানা পুলিশ সবসময় মাঠে আছে। আপনারা সবাই সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন এই প্রত্যাশা রাখি। সবাইকে “ঈদ মোবারক”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park