1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুর ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

এনায়েতপুর ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত

আজ এনায়েতপুর থানা ছাত্রদলের উদ্যোগে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হোসেন সোহাগ, খামারগ্রাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন রেজা, সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু তালেব মোল্লা, সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আকিব মীর, খামারগ্রাম ডিগ্রি কলেজে ছাত্রদলের সেক্রেটারি রজব আলী প্রমূখ। বক্তারা বলেন, ধর্ষণকারীরা কোন দলের নয়। ধর্ষকরা কুলাঙ্গার তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুততার সাথে বিচার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তারা আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তার নির্দেশে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে খুন, গুম, রাহাজানিসহ নানা ধরনের নৈরাজ্য তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশবাসী এ ব্যাপারে সজাগ রয়েছে। জুলাই অভ্যুত্থান এর মতই ছাত্রজনতা একতাবদ্ধভাবে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তারা বর্তমান সরকারকে ন্যূনতম সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park