1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় বিনামুল্যে ৬৩০ জন সবজি বীজ ও সার পেয়ে প্রান্তিক কৃষকদের মুখে ফুটেছে হাসি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

উল্লাপাড়ায় বিনামুল্যে ৬৩০ জন সবজি বীজ ও সার পেয়ে প্রান্তিক কৃষকদের মুখে ফুটেছে হাসি

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এতে কৃষকদের মুখে ফুটেছে হাসি । বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন শাকসবজির চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৩০ জন প্রান্তিক কৃষকের হাতে এ প্রনোদনা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বসতবাড়িতে চাষের জন্য ২৩০ জন প্রান্তিক কৃষককে দেওয়া হয় বেগুন,পালংশাক,মটরশুটি,লাউ,মুলা,বাটিশাক। এবং ৪ শত কৃষককে মাঠে ২০ শতক জমিতে শাকসবজী চাষ করার জন্য দেওয়া হয়, লাউ,বেগুন,মিষ্টিকুমড়া,শসা, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা কৃষিবিদ সুবর্ণ ইয়াসমিন সুমি বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। এতে কৃষকেরা শাকসবজি চাষে আরও উৎসাহিত হবেন এবং স্থানীয়ভাবে সবজির উৎপাদন বাড়বে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও হবে আরও শক্তিশালী।

প্রণোদনা পাওয়া কৃষক মোসলেম উদ্দিন জানান, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা আগাম শীতকালীন সবজি চাষের আগ্রহী হয়েছেন। এ সহায়তার ফলে উৎপাদিত ফসল বাজারজাত করে তারা আর্থিকভাবে লাভবান হবেন এবং ভোক্তারাও ন্যায্যমূল্যে তাজা সবজি পাবেন। কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রবি মৌসুমে সবজি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।যা আমাদের দেশের খাদ্য খাতে সুফল বয়ে আনবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park