1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় ধলাই নামক বিল ইজারার অভিযোগ,লাল নিশান টাঙিয়ে মাছ ধরতে নিষেধ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

উল্লাপাড়ায় ধলাই নামক বিল ইজারার অভিযোগ,লাল নিশান টাঙিয়ে মাছ ধরতে নিষেধ

মোঃকোরবান আলী রিপন
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোহালা নদী ইজারা বিতর্ক কাটিয়ে উঠতেনা উঠতেই আবারও একই উপজেলার মুক্ত জলাশয় হিসেবে পরিচিত ধলাই বিল ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিলের মাঝখানে লাল নিশান টাঙিয়ে মাছ ধরতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে জীবিকা হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় মৎস্যজীবিরা।
স্থানীয় সূত্র জানায়, উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘলগ্রামে চলনবিল এলাকায় প্রায় ১৬০ একর বিস্তৃত এই ধলাই বিলে প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। উন্মুক্ত জলাশয় হিসেবে এখানে স্থানীয় মৎস্যজীবিরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
কিন্তু আগদিঘলগ্রামের জামে মসজিদের নামে ২ লাখ টাকায় বিলটি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামের আবু ইউনুস সরকার, সাইদুল সরদার, রহমান সরকার, আব্দুল ওহাব সরকার ও রব্বান সরকারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিলটি ইজারা দিয়েছেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক জেলেরা।
ভুক্তভোগী জেলেরা বলেন, আশ্বিন মাসের শুরুতেই বিলের চারপাশে লাল পতাকা টাঙিয়ে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি স্থানীয়ভাবে মাইকিং করে জনসাধারণকে মাছ না ধরার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবছরই একইভাবে মসজিদ কমিটির নামে সিন্ডিকেট করে বিলের মাছ বিক্রি করে আসছে একটি মহল।
সংবাদ প্রকাশের পর গোহালা নদীর ইজারা বাতিল করা হয়।
আগদিঘলগ্রামের রব্বান সরকার বলেন, গ্রামের সবার সিদ্ধান্তে বিল ইজারা দেওয়া হয়েছে। এই টাকা মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে ব্যয় করা হবে। এটি মুক্ত জলাশয় হলেও সরকারি জমি নয়, তাই ইজারা দিতে কোনো সমস্যা নেই।
তবে উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন এই দাবির বিরোধিতা করে বলেন, কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে বিল ইজারা দিয়েছে। লাল পতাকা টাঙিয়ে মৎস্যজীবীদের মাছ ধরতে দিচ্ছে না। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইজারার টাকা মসজিদে জমা দেওয়া হয়নি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দরকার।
ইজারা দেওয়া হলো নদীর আড়াই কিলোমিটার এলাকা!
এ বিষয়ে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা বলেন, মুক্ত জলাশয় ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ মাছ ধরতে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park