
উল্লাপাড়া সিরাজগঞ্জ :
জেলা বিএনপির নাম ভাঙ্গিয়ে জেলা সদস্য ইকরামুল ফয়সাল শিবলুর বাবা রবিউল করিম মাস্টার তথা কমল মরিচ মৎস্যজীবী সমবয় সমিতির সভাপতি আওয়ামী লীগের দোসর উক্ত সমিতির সদস্যদের বঞ্চিত করে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ডেলিগেটর রবিউল ইসলাম মাস্টার ও তার ছেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ইকরামুল ফয়সাল শিপলুর বিরুদ্ধে সমবায় সমিতির নামে পুকুর ইজারা নিয়ে সেই পুকুর বিপুল অর্থের বিনিময় সাব ইজারা দিয়ে সেই অর্থ একক ভাবে দলীয় প্রভাব বিস্তার করে একক ভাবে আত্মসাৎের অভিযোগ করেন এলাকাবাসী ও যে সমিতির মাধ্যমে পুকুরটা টেন্ডারে পায় সেই সমিতি অর্থাৎ কমল মরিচ মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর অধিকাংশ সদস্যরা।সমিতির সদস্যরা অভিযোগ করে বলে যে আমরা এলাকার সাধারণ মানুষ। আমরা মসজিদের উন্নয়নের জন্য একটা সমবায় সমিতি তৈরি করি যার নাম দেওয়া হয় কমলমরিচ মৎস্যজীবি সমবায় সমিতি।দীর্ঘ দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আমরা এই সমিতি দিয়ে কোন উন্নয়ন মূলক কাজ করতে পারি নাই। কিন্তু গত ২৪ সালের ৫ই আগষ্ট হাসিনা সরকারের পতন এর পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও একই গ্রামের ছেলে ইকরামুল ফয়সাল শিপলু এলাকায় এসে সমিতির সদস্য আব্দুল করিম সহ বেশকিছু সদস্যদের এই সমিতি পুনরায় চলু করে মসজিদে উন্নয়ন করার লক্ষে পুকুর টেন্ডার এর কথা বলে এবং সমিতির সদস্যদের সাক্ষর নেয়।এ বছর ফেব্রুয়ারি মাসে টেন্ডারের মাধ্যমে কমল মরিচ মৎস্যজীবি সমবায় সমিতি একটা পুকুর পায় তিন বছরের জন্য। এর পরে সমিতির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু একক ভাবে সেই পুকুর একই এলাকার নজরুল নামের একজন ব্যক্তির কাছে ৪,৬৩,০০০(চার লক্ষ ৬৩ হাজার টাকা) মাত্র এর বিনিময়ে সাব ইজারা দেয়।কিন্তু সমিতির সদস্যরা অভিযোগ করে বলেন যে, শর্ত অনুযায়ী শিপলু সেই টাকা মসজিদে উন্নয়ন এর জন্য না দিয়ে একাই তার বাবা রবিউল ইসলাম মাস্টার এর সাথে সেই অর্থ আত্মসাৎ করেন। সমিতির লোকজন সেই অর্থ মসজিদের উন্নয়নের জন্য চাইলে শিপলুর বাবা বলেন যে তার ছেলে একক ভাবে দলীয় ক্ষমতায় পুকুর নিয়েছে।পরে এলাকাবাসীর সাথে কথা বলে এটার ভুল স্বীকার করে বলে যে, সমিতির মাধ্যমে সে পুকুর পেয়েছে।সমিতির সদস্যরা শিপলু সাহেবের কাছে গেলে সে ১০০ মণ গম মসজিদের উন্নয়নের জন্য দিবো বলে সদস্য দের পাঠিয়ে দেয় কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও গম না পাওয়ায় সমিতির সদস্যরা ও এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া উপজেলা সমবায় অফিসে গিয়ে অভিযোগ করে কিন্তু শিপলু সাথে দলীয় প্রভাব খাটিয়ে সে অভিযোগ ধামাচাপা দেয় পরে সমিতির সদস্য ও এলাকাবাসীরা গিয়ে জেলা সমবায় অফিসে অভিযোগ করে এতে শিপলু সাহেবের বাবা ক্ষিপ্ত হয়ে সমিতির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেন উল্লাপাড়া মডেল থানায় পরে উল্লাপাড়া থানার এএসআই কামরুজ্জামান সমিতির সদস্য করিম সাহেবকে ফোন দেয় তাদের থানায় এসে হাজির হওয়ার জন্য পরে করিম সাহেব বলেন যদি আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ কেউ করে থাকে তাইলে আপনি সারা জমিনে এসে তদন্ত করে এর ব্যবস্থা গ্রহণ করুন। গত ২৫ /০৯/২০২৫ ইং তারিখে এএসআই কামরুজ্জামান সাহেবের বাগমারা বাজারে এসে উক্ত ঘটনার তদন্ত করার কথা বলে।সে অনুযায়ী যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিলো তারা সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের জন্য অপেক্ষা করেন কিন্তু পরে এ এস আই কামরুজ্জামান তার মুঠোফোন দিয়ে অভিযুক্তদের জানিয়ে দেয় যে বাদি তার অভিযোগ তুলে নিয়েছে। কিন্তু এলাকাবাসী ও সমিতির সদস্যরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রবিউল করিম মাস্টার ও তার ছেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলুর বিরুদ্ধে সমিতির মাধ্যমে প্রাপ্ত পুকুর সাব ইজারা দিয়ে অর্থ আত্মসাৎ ও গ্রামের মুরুব্বিদের মানহানি করার অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।