1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদী রেলগেট এর নিকটস্থ ২১০ নং ব্রীজের নীচ দিয়ে আন্ডারপাস নির্মাণ করা সময়ের দাবি । - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

ঈশ্বরদী রেলগেট এর নিকটস্থ ২১০ নং ব্রীজের নীচ দিয়ে আন্ডারপাস নির্মাণ করা সময়ের দাবি ।

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার //
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার //

 

 চীনের হোয়াংহো নদীর সাথে তুলনাকারী ঈশ্বরদী রেলগেট এর নিকটস্থ ২১০ নং ব্রীজের নীচ দিয়ে আন্ডারপাস নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। প্রায় এক’শ বছর আগ থেকেই রেলগেটটি ঈশ্বরদী শহরকে পর্ব ও পশ্চিম দু’ভাগে বিভক্ত করে রেখেছে। এতে করে ঈশ্বরদীতে বসবাসকারী প্রায় পাঁচ লাখ মানুষকে প্রতিদিন অন্ততঃ ৩৫ বার ভোগান্তির শিকার হতে হয়। প্রতিবার ট্রেন চলাচলের কারণে ৩০ মিনিট করে রেলগেটের দু পাড়ে দুরপাল্লার বাস,ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহনকে অসংখ্য যাত্রী ও মালামাল নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। একইভাবে রেলগেটের উভয় পাড়ের বিভিন্ন পেশাজীবি অসংখ্য স্থানীয় মানুষ ও রোগীবাহী এ্যাম্বুলেন্সকে আটকে থাকতে হয়। রেলগেটে আটকে থেকে অনেক রোগীকে মৃত্যু বরাণও করতে হয়েছে। শুধু তাইনা, এই রেলগেট দিয়ে খুলনা,যশোর এবংচাঁপাইনবাবগঞ্জ ও বাঘা রাজশাহী অঞ্চলের যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাককে আটকে থাকতে হয়। এতে করে প্রতিদিন মানুষের শ্রমঘন্টা নষ্ট হয়ে আর্থিক ক্ষতিরও শিকার হতে হচ্ছে।এই জনভোগান্তি থেকে রক্ষার জন্য প্রায় সাত বছর আগে দৈনিক জনকন্ঠসহ স্থানীয় বিজয়দীপ্ত পত্রিকায় নানাভাবে রিপোর্ট প্রকাশ করা হয়। একই কারণে রেলওয়ের তৎকালিন পাকশীর ডিআরএম এবং বর্তমান ডিজি আফজাল হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয়। কর্মকর্তাদের আন্তরিকতা থাকলে ও সে সময় ২১০ নং ব্রীজের নীচে টানেল তৈরীর বিষয়টি মুখ থুবড়ে পড়ে থাকে। অবশেষে ২০২৪ সালের মে মাসের দিকে ঈশ্বরদী রেলগেটের প্রতিদিনের জনভোগান্তির বিষয়টি দেশপ্রেমী ও দায়িত্বশীল কর্মকর্তা বলে পরিচিত পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী দুই বীরবল মন্ডলের নজরে আসে। তখন থেকে তিনি জনভোগান্তি লাঘবে ব্রীজের নীচে টানেল তৈরীর চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ তিনি পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের নিকট টানেল তৈরীর অনুমতি চেয়ে আবেদন করেছেন। এর আগে তিনি পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খানকে সরেজমিন ব্রীজটি পরিদর্শন করান। পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের নিকট ২১০ নং ব্রীজের নীচে টানেল তৈরীর অনুমতি চেয়ে আবেদন পত্রে লিখেছেন, ঈশ্বরদী জংশন স্টেশনটি বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে বড় জংশন স্টেশন। এই জংশন স্টেশন হতেই প্রতিদিন শুধু খুলনা অভিমুখে ০৯ জোড়া ট্রেন চলাচল করে থাকে। এছাড়াও অন্যান্য মালবাহী ট্রেনও চলাচল করে থাকে।

ঈশ্বরদীর এই স্টেশন সংলগ্ন রেলগেট দিয়েই বাঘা, রাজশাহী, পাবনা, ঢাকা ও অন্যান্য অঞ্চলে চলাচলের একমাত্র পথ। কিন্তু এই রেলগেট এর উপর দিয়ে ০৯ জোড়াসহ অন্যান্য ট্রেন চলাচল করায় প্রতিবার ট্রেন অতিক্রমকালে ন্য‚নতম ৩০ মিনিট রেলগেট বন্ধ থাকে। এর ফলে প্রতি ট্রেন অতিক্রম করলে মারাত্মক যান-জট সৃষ্টিসহ জন-মানবের দুর্ভোগ পোহাতে হয়। তাই এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণ প্রয়োজন। জানা যায় ঈশ্বরদী রেলগেট সংলগ্ন কিঃমিঃ ২০৪/১-২ তে অবস্থিত ব্রীজ নং ২১০ এর নিচ দিয়ে প‚র্বে আন্ডারপাস নির্মাণ করা হয়েছিল। যা দিয়ে ছোট যানবাহন তথা রিক্সা/ভ্যান, অটো-রিক্সা, মটর সাইকেল, সাইকেল ইত্যাদি চলাচল করা যায়। কালের বিবর্তনে উক্ত আন্ডারপাসটি বন্ধ রয়েছে। যদি এই আন্ডারপাসটি পুনরায় সচল/মেরামত করে চালু করা যায় তাহলে ঈশ্বরদী রেলগেটে প্রতি ট্রেন অতিক্রমকালে সৃষ্ট জান-জট হতে এই অঞ্চলের মানুষ রক্ষা পাবে। তাই ঈশ্বরদী রেলগেট সংলগ্ন কিঃমিঃ ২০৪/১-২ তে অবস্থিত ব্রীজ নং ২১০ এর নিচ দিয়ে আন্ডারপাস নির্মাণ/সচল করা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park