1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরগন্জে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও প্রদর্শনী - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ঈশ্বরগন্জে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও প্রদর্শনী

মোজাম্মেল হক হিরণ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোজাম্মেল হক হিরন-

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সানজিদা রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মনজুরুল হক হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর, উপজেলা তথ্য কর্মকর্তা সামিনা ইসলাম লিজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনীম এবং ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আবুল কায়সার তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, “হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের ও পরিবারের সুরক্ষায় সচেতন হয়, তাহলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা চর্চার গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।”

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।##

#মোজাম্মেল হক হিরন
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৭৩৮৯৩৮৩৩৩

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park