1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরগঞ্জে কেন্দ্রের সিদ্ধান্তে শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ঈশ্বরগঞ্জে কেন্দ্রের সিদ্ধান্তে শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট অনুষ্ঠিত

মোজাম্মেল হক হিরণ ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

 

মোজাম্মেল হক হিরণ
ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) প্রতিনিধি

দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ন্যায় খালবলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক ব্যবস্থাপনা খুবই সুন্দর ।

কেন্দ্রিয় তত্ত্বাবধানে আয়োজিত এ মডেল টেস্টে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র দেওয়া হয়।

শিক্ষকরা জানান, মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা মূল বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে এবং নিজেদের দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারছে। এতে পরীক্ষার ভীতি কমে আসছে এবং শিক্ষার্থীদের আগ্রহও বেড়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বলেন, “বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করছে। আমরা আশা করি, এ উদ্যোগ শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরীক্ষা শেষে শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করে দ্রুতই ফলাফল প্রকাশ করবেন এবং শিক্ষার্থীদের পারফরম্যান্স অনুযায়ী পরামর্শ প্রদান করবেন বলে জানা যায়।

অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অনুশীলনমূলক পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park