1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদের শেষ মুহূর্তে জুতা স্যান্ডেল কেনাকাটার ধুম কেশুরহাটে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ঈদের শেষ মুহূর্তে জুতা স্যান্ডেল কেনাকাটার ধুম কেশুরহাটে

মহাজামিল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৫১ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

ঈদকে সামনে রেখে কেশুরহাট বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। বিশেষ করে জুতা-স্যান্ডেল কেনার ধুম লেগেছে রাজশাহী জেলা মোহনপুর থানা কেশুরহাটে বিভিন্ন দোকানে। রঙ-বেরঙের বাহারি ডিজাইনের জুতা-স্যান্ডেল পছন্দ করতে ক্রেতাদের ভিড় জমেছে দোকানগুলোতে।

ক্রেতারা অভিযোগ করছেন, ব্যবসায়ীরা শিশুদের জুতা-স্যান্ডেলের দামও বড়দের সমান হাঁকছেন। এতে মধ্যবিত্ত ক্রেতাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, উৎপাদন ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, তাই সীমিত লাভ রেখে বিক্রি করতে হচ্ছে।

ব্র্যান্ড এবং নন-ব্র্যান্ড সব ধরনের দোকানেই এখন কেনাকাটার ব্যস্ততা। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক দোকান অফার দিচ্ছে, যা ঈদের বাজারকে আরও জমজমাট করে তুলেছে।

বিক্রেতাদের মতে, এবার গ্রীষ্মকাল থাকায় কেডসের তুলনায় স্যান্ডেলের চাহিদা বেড়েছে। ক্রেতারা হালকা-স্বস্তিদায়ক স্যান্ডেলই বেশি পছন্দ করছেন।সব মিলিয়ে, ঈদকে কেন্দ্র করে কেশুরহাটে জুতা-স্যান্ডেলের দোকানে চলছে জমজমাট কেনাবেচা, যা শেষ মুহূর্তে আরও গতি পেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park