1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী বাংকসহ ব্যাংকিং সেক্টরে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে ও অদক্ষ কর্মকর্তাদের বাতিলের দাবিতে  জামাল উদ্দিন বেলাল এর সভাপতিত্বে ও রেজাউল করিম রিপন এর পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।সোমবার ৬ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অবৈধ নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণের জন্য ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরের কর্তৃপক্ষেের প্রতি আহ্বান জানান সংগঠনটির সদস্যরা।

সমাবেশে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আবু তাহের নাসিম, শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী ব্যাংকের গ্রাহক শিবলী সাদিক, লিটন মিয়া, রাহি কামালী, কাউন্সিলর কামাল হোসেন, বৈষম্য বিরোধী নেতা আ হ ম ওয়ালি উল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এস আলম কর্তৃক অবৈধ ভাবে ইসলামী ব্যাংকে চাকুরী প্রার্থীদের চাকুরী দিয়ে ব্যাংকের সেবার মান ধ্বংস করে দিয়েছে। কোনো সেবা চাইলে তারা ঠিকমতো সেবা দিতে পারেন না। তাই এ ধরনের কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। বক্তারা আরো বলেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগষ্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় এস আলম অবৈধ ভাবে নিয়োগ দিয়েছে। মেধাবী চাকুরী প্রার্থীদের বাদ দিয়ে নিয়োগ করায় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধ্বংস করা হয়েছে। বক্তারা সকল অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে সারা দেশে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park