1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইসলামী আন্দোলনের নেতাকে আটক করায় চান্দগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ইসলামী আন্দোলনের নেতাকে আটক করায় চান্দগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে চান্দগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। পরে মামলার বাদী ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে আটক নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সকাল ৯টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা চান্দগাঁও থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা ‘মিথ্যা মামলা প্রত্যাহার করো’, ‘নিরপরাধ নেতা কেন জেলে?’ ইত্যাদি নানা স্লোগানে থানা প্রাঙ্গণ মুখর করে তোলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভে উত্তেজনাও বাড়তে থাকে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ইসলামী আন্দোলনের চান্দগাঁও থানা শাখার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। থানার দাবি ছিল, তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলার অভিযোগ রয়েছে।

ইসলামী আন্দোলনের মোঃ আব্দুল হামিদ জানান: হাবিবুর রহমানকে একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় ফাঁসানো হয়েছে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে সরব ছিলেন, এজন্য একটি পক্ষ তাকে টার্গেট করে এই ষড়যন্ত্র করেছে এটাকে সফল হতে দিব না যত যাই হোক আমরা তাকে নিয়ে যাবোই।

পুলিশের মামলার বাদী ও ১১ জন সাক্ষীকে থানায় ডেকে আনে। উপস্থিত সাক্ষীরা জানান : হাবিবুর রহমান ওই মামলার আসামি না এরপরই পুলিশ তাকে মুক্তি দেয়।

মোঃ মাসুদ আলম নামের একজন জানাই: আমরা সবাই এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথায় চাঁদাবাজির বিরুদ্ধে হাবিবুর একটি সমাবেশ করেছিলেন। এরপর থেকে তাকে টার্গেট করে একাধিক অপপ্রচার চালানো হয়। মামলার তদন্ত কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ তার নাম মামলায় জড়ায়

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান : হাবিবুর রহমান নিজেই থানায় এসেছিলেন। আমাদের সোর্স থেকে জানা যায় তিনি একটি মামলার আসামি। সেই সূত্রে আমরা তাকে আটক করি। পরে বাদী ও সাক্ষীরা এসে জানান তিনি ওই মামলার আসামি নন এরপরই আমরা তাকে মুক্তি দেওয়া হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park