1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আ.লীকে সহযোগিতার অভিযোগে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

আ.লীকে সহযোগিতার অভিযোগে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আওয়ামী লীগের নেতাদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামে বিএনপির চারজন নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
গত বুধবার মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আলম খাজা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি দেওয়া চারজন হলেন- আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহ-সভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান। তাদের বিরুদ্ধে স্হানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং তার নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে- সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তারেক রহমানের নির্দেশক্রমে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এদিকে স্হানীয় বিএনপি নেতাদের মধ্যে অনেকে নাম প্রকাশ না করা শর্তে বলেন, এই চার নেতা সুকৌশলে দলের শৃঙ্খলা ভঙ্গ করে স্হানীয় আওয়ামী লীগ নেতা ও চসিকের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম থেকে ৩০/৩৫ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এসব বিষয়ে কথা বলতে আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি রিসিভ না করায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park