1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনির খাজরা ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আশাশুনির খাজরা ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে খাজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।

জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন, আশাশুনি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতারা।
সম্মেলনে ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৯ টি ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এবং দলের শপথ বাক্য পাঠ করেন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park