
আরিফুল ইসলাম পাঠান
কুমিল্লা জেলা প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন ইলিয়টগঞ্জ হাইস্কুল মাঠ, দাউদকান্দি, কুমিল্লা দক্ষিণ জেলা জামাতে ইসলাম,
১৭,১১,২০২৪ ইং রোজ রবিবার,
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির,বাংলাদেশ জামাত ইসলাম
প্রধান বক্তা হিসাবে ছিলেন অধ্যাপক আব্দুল মতিন, আমির বাংলাদেশ জামাত ইসলাম, কুমিল্লা জেলা উত্তর,
প্রধান আকর্ষণ হিসাবে ছিলেন, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি (রহ)সাহেব এর সুযোগ্য সন্তান, জনাব মাসুদ সাইদী,
সাবেক উপজেলা চেয়ারম্যান পিরোজপুর,
সভাপতি হিসাবে ছিলেন,
মোহাম্মদ, দেলোয়ার হোসেন মোল্লা,আমির বাংলাদেশ জামাতে ইসলাম, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন,
উক্ত সবায় মাসুদ সাইদী বলেন, বিগত সরকার আমাদের ভোট এর অধিকার হরণ করেছেন,
তারা বুঝে গিয়েছিলো জনগন তাদের আর দেখতে চায় না,তাই তারা দিনের ভোট রাতে চুরি করে দিয়ে দিতো, তিনি আরো বলেন এই আন্দোলনে যারা শহিদ হয়েছে প্রত্যেক কে জাতীয় বীর হিসাবে উপাধি দিতে হবে,আর যারা পঙ্গুত্ববরণ করেছে তাদের কে দরকার হলে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে, এবং তিনি আরো বলেন,
অবৈধ সরকার জামাত ইসলামের ১১ জন কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদেরকেও জাতীয় বীর হিসেবে উপাধি দিতে হবে , এবং তিনি আরো বলেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি (রহ) কে যারা পরিকল্পনা করে হত্যা করেছে, তাদের প্রত্যেকের বিচার এই বাংলার জমিনে করা হবে , এবং তিনি আরো বলেন জামাত ইসলাম এর ইতিহাস পাঠ্য বইয়ের থাকতে হবে,
পরিশেষে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে।