1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আলমডাঙ্গায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

আলমডাঙ্গায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
​চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় থানা পুলিশের এক সফল অভিযানে ১০০ (একশত) পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাতুল হাসান সোহাগ (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার কান্তপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিশেষ দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার অন্তর্গত পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আহম্মদ আলী ও তার সংগীয় ফোর্স শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

​রাত আনুমানিক ০২:০৫ মিনিটের সময় কান্তপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ী থেকে রাতুল হাসান সোহাগকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
​
​আটককৃত আসামীর নাম রাতুল হাসান সোহাগ (২২)। তিনি আলমডাঙ্গা থানার কান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ওই যুবক।

​এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
​

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park