1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমেরিকায় অপমান, দিনাজপুরে এনসিপির প্রতিবাদে স্লোগানে মুখরিত রাজপথ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আমেরিকায় অপমান, দিনাজপুরে এনসিপির প্রতিবাদে স্লোগানে মুখরিত রাজপথ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
আমেরিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিপ্লবী সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে অপমানিত করার ঘটনায় দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশে-বিদেশে নতুন করে আলোচনায় এসেছে প্রবাসী রাজনীতি এবং দলীয় মতপার্থক্য।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের গোর-এ-শহীদ বড় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে দিনাজপুর জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি, শ্রমিক উইং এর আয়োজনে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা পতিত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান দেন এবং আমেরিকায় এনসিপি নেতাদের উপর হামলার বিচার দাবি করেন।

পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জেলা এনসিপির আহ্বায়ক একরামুল হক আবিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কেবল দেশে নয়, বিদেশেও ভিন্নমত দমনে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে দলটি আজ ফ্যাসিবাদী রূপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রবাসে মুক্তচিন্তার নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে।

বাংলাদেশি রাজনীতিতে প্রবাসী অধ্যায়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। প্রবাসী বাংলাদেশিরা শুধু অর্থনৈতিক খাতে রেমিট্যান্স পাঠিয়েই সীমাবদ্ধ নন, রাজনৈতিক ভাবধারাকেও সক্রিয়ভাবে প্রভাবিত করছেন। ফলে আমেরিকা বা ইউরোপে সংঘটিত এ ধরনের রাজনৈতিক ঘটনা দ্রুতই দেশে প্রতিফলিত হয়।

আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনামুখর এনসিপি দীর্ঘদিন ধরেই আন্দোলনমুখী অবস্থান ধরে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানে এনসিপির ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা আওয়ামী লীগের সাথে তাদের দ্বন্দ্বকে আরও প্রকট করেছে।

দিনাজপুরের সাধারণ মানুষ এ ঘটনার পর ভিন্নমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন, প্রবাসে রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের জন্য লজ্জাজনক। আবার অনেকে মনে করছেন এ ধরনের হামলা সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে।

সমাবেশে বক্তারা ঘোষণা দেন, হামলার বিচার না হলে এনসিপি দেশব্যাপী আরও কঠোর আন্দোলনে নামবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park