1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমরা এ দেশে কেউ সংখ্যালঘু নই, সংখ্যাগরিষ্ঠও নই: ডাঃ জাহিদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আমরা এ দেশে কেউ সংখ্যালঘু নই, সংখ্যাগরিষ্ঠও নই: ডাঃ জাহিদ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা এ দেশে কেউ সংখ্যালঘু নই, সংখ্যাগরিষ্ঠও নই। আমরা সবাই সমান মর্যাদার নাগরিক—এই মতবাদেই বিএনপি বিশ্বাসী। আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকবো এবং দেশের যেখানেই থাকি না কেন আপনাদের প্রয়োজনে পাশে দাঁড়াবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গুর্কি, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী শিশির কুমার সরকার, রতন কুমারসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ন কবির। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেজাউল করিম রেজু।

শুভেচ্ছা বিনিময় শেষে বিরামপুর পৌরসভা ও উপজেলার ৪১টি পূজামণ্ডপে প্রতিটি কমিটির হাতে শুভেচ্ছা হিসেবে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় বিএনপির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park