1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমগাছে ঝুল টাঙাকে কেন্দ্র করে ১৩ বছরের শিশুকে মারধরের অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

আমগাছে ঝুল টাঙাকে কেন্দ্র করে ১৩ বছরের শিশুকে মারধরের অভিযোগ।

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ানের পবাহার গ্রামে আমগাছে ঝুল টাঙাকে কেন্দ্র করে ১৩ বছরের শিশুকে মারধর করে আহতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিশুটির বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, পাঁচবিবি উপজেলার পবাহার গ্রামের মইনুল ইসলাম তার স্ত্রী এবং বড় ভাই ফজলুর রহমানের সঙ্গে পর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে আবু বক্করের ১৩ বছরের শিশুকে দেশী অস্ত্র দাঁ ও বাঁশের লাটি দিয়ে মারধর করে ও পুকুরের পানিতে ফেলে দিয়ে গুরুতর আহত করে।
এলাকাবাসী আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করান।
আহত শিশুটির পিতা আবু বক্কর বলেন,
আমার অবুঝ শিশুটিকে পর্বশত্রুতার জের ধরে তাকে মেরে আহত করে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এই বিষয়ে অভিযুক্ত মইনুলের স্ত্রী বলেন, আমাদের জমির উপরে আম গাছে ঝুল লাগিয়ে ফসলের খতি করছে বলতে গেলে অট্টভাষায় গালাগালি করে তখন আমার স্বামী দুইটা থাপ্পড় মারে

এই বিষয়ে জানতে চাইলে নন্দিগ্রাম তদন্ত কেন্দ্রের ওসি আসাদুল জামান আসাদ জানান, অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্তল পরিদর্শন করেছি তদন্ত প্রক্রিয়াধীন তদন্ত শেষে সত্যিতা পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park