1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আবারও আন্দোলনে চাকরি প্রত্যাশী নিয়োগ বঞ্চিত নিবন্ধিত ১-১২ তম শিক্ষক নিবন্ধিতরা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

আবারও আন্দোলনে চাকরি প্রত্যাশী নিয়োগ বঞ্চিত নিবন্ধিত ১-১২ তম শিক্ষক নিবন্ধিতরা

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে

আজ ২৬ মে সোমবার,
দীর্ঘ বিরতির পর আবারও শান্তিপূর্ণ আন্দোলন ও সমাবেশ করছে বাংলাদেশ এনটিআরসিএ এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত এক থেকে বার তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা।

তারা এনটিআরসিএ এর কেন্দ্রীয় অফিস বোরাক টাওয়ারের সামনে আজ সকাল দশটা থেকে এ আন্দোলন ও সমাবেশ শুরু করেছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিত চাকরি প্রত্যাশীরা এখানে জরো হতে থাকে। এর আগে পূর্ব ঘোষণা দিয়ে তারা এই আন্দোলন ও সমাবেশের আয়োজন করেন শিক্ষক নিয়োগ বঞ্চিত নিবন্ধিত ১-১২ তম সংগঠনটি।

সংগঠনের নেতা নিলীমা চক্রবর্তী এবং অন্যান্য নেতা এবং জেলা উপজেলার নেতৃত্বে এই আন্দোলনের আয়োজন। এর আগে তারা গত রমজান মাসেরও আগে এখানে দীর্ঘ প্রায় ছয় মাস অবস্থান করে দাবী আদায়ের চেষ্টা করে আন্দোলন করেছিলেন। তখন তারা শিক্ষা উপদেষ্টা এবং কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিলেন কিন্তু আদৌ তারা নিয়োগের কোন ব্যবস্থা বা প্রক্রিয়া দেখছেন না বলেই নতুন করে আজকে আবারও আন্দোলন শুরু করেন।

তারা বলেন বারবার প্রতারিত হয়েছেন।এবার নিয়োগের চুড়ান্ত ঘোষণা নিয়েই ঘরে ফিরবেন। তারা আরও বলেন চাকরি প্রদানের নিমিত্তেই এই নিবন্ধন পরীক্ষা আর সেই পরীক্ষায় পাশ করার পরও তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এক থেকে বার তমের কিছু এবং এর পরে পাসকৃতদের অন্যায়ভাবে চাকরিতে নিয়োগ দেওয়া হলেও তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। নিয়োগের বিষয়ে অনেক মামলা করা হয়েছে এবং কোর্ট থেকে নিয়োগের আদেশ দিলেও এনটিআরসিএ তাদের নিয়োগ দেয়নি বলে তারা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park