1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আনন্দ মোহন কলেজে ২ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ র‍্যালি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

আনন্দ মোহন কলেজে ২ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ র‍্যালি

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজে মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মো: নূরুল আফছার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান সাদী হাসান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আতিকুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ আসাদুজ্জামান,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মো: রেজাউল করিম।

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি শেষে নতুন চালু হওয়ায় বিভাগের এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।এসময় কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park