1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আটকা পড়া জাহাজ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

আটকা পড়া জাহাজ উদ্ধার

শাহিন আলম টেকনাফ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

শাহিন আলম টেকনাফ।

সেন্টমার্টিন দ্বীপ থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী জাহাজ গ্রীন লাইন যান্ত্রিক ত্রুটির কারণে কচ্ছপিয়া এলাকায় নোঙ্গর পরবর্তীতে যাত্রীদের উদ্ধার করে বিজিবি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এ তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ-২ ব‍্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।

তিনি জানান, বৃহসপতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সেন্টমার্টিনদ্বীপ হতে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রীণ লাইন কক্সবাজারের উদ্দেশ্যে গমনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাটে নোঙ্গর করে। জাহাজে আনুমানিক ৮০-১০০ জন যাত্রী ছিল। পরবর্তীতে জাহাজটি দেখে স্থানীয় প্রায় ২০০-৩০০ জন উশৃঙ্খল জনসাধারণ ডাকাতির উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোস্ট থেকে বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাহাজে থাকা যাত্রীদের নিরাপত্তা দেয়া হয়েছে।

এছাড়াও ব্যাটালিয়ন সদর হতে আরও একটি টহলদল ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে বঙ্গোপসাগরে ভাটার সময় জাহাজে থাকা যাত্রীদের বিজিবির নিরাপত্তায় জাহাজ থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গ্রীন লাইন জাহাজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় উক্ত জাহাজের যাত্রীদের কক্সবাজারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park