1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আগামী নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে - কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলীম - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

আগামী নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে – কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলীম

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
আগামী নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। এমনটাই মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফয়সাল আলীম।

২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাস্টারমাইন্ড স্কুলে
জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) নির্বাচনী এলাকার উন্নয়নে মাস্টার প্লান করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যেখানে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী প্রতিমন্ত্রী , সংসদ সদস্য থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত সকলেই এক সঙ্গে দেশ থেকে পলায়ন করেছে।
বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীললীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুট-পাঠ, সন্ত্রাস, দূর্নীতি সহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন, গুম ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছেন। এ কারনে সাধারণ মানুষের মাঝে জনরোষ সৃষ্টি করে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর জনরোষেই তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, পাঁচবিবি উপজেলায় আমার মরহুম বাবা আব্দুল আলীমের অনেক অসমাপ্ত কাজ রয়েছে। যেগুলো আমার বাবা করতে পারেননি। সে কারণে জয়পুরহাট-পাঁচবিবির উন্নয়নে কাজগুলো চিহৃিত করে তিনটি ধাপে বাস্তবায়নের মাস্টার প্লান তৈরি করছি। যে উন্নয়ন গুলো বেকার যুবকদের কর্ম সংস্থানের সৃষ্টি করবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে এটা প্রায় নিশ্চিত। দল যদি আমাকে মননোয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে জয়পুরহাট পাঁচবিবিবাসীর উন্নয়নে নজির সৃষ্টি করবো।
এছাড়াও তিনি মাদক, অনলাইন জুয়া, ঘুষ দূর্নীতি, অনিয়মের বিরুদ্ধে ও সত্য প্রকাশে সাংবাদদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে উপস্থিত সাংবাদিকদের নিকট জয়পুরহাটের উন্নয়নে বিভিন্ন পরামর্শ চেয়ে বক্তব্য আহবান করেন তাদের প্রশ্নের উত্তর দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park