1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অগ্রসর কর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

অগ্রসর কর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

উক্ত শিক্ষাশিবির সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাও মোশারফ হোসেনে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আখেরাত মুমিন জীবনের লক্ষ্যের উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে নির্বাচন ও আমাদের করণীয় এর উপর বক্তব্য রাখেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, দাওয়াতী ও দ্বীনের গুরুত্ব ও পদ্ধতির উপর বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুখ,ইসলামি আন্দোলন কর্মীদের পারস্পরিক সম্পর্কে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাও: শাহাদাত হোসেন।

এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর ও মুহাদ্দিস আলাউদ্দিন, মাস্টার হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park