1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের ১ম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের ১ম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সদরে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজর ১ম মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুপুর ২টায় অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ গোয়াইনঘাট এর আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নাজনীন আক্তার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দোলন চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, হাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সুলেমান আহমদ, বার্কীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শুকুর, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন, গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসনাত জুয়েল, পূর্নানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, গোয়াইনঘাট মডার্ন একাডেমির অধ্যক্ষ মনজুর আহমদ, গোয়াইনঘাট বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক নুরুল হুদা, শামীম আহমদ, মাসরুল আহমদ।

অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park