1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

‎
‎পাবিপ্রবি প্রতিনিধি:
‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছয় শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, বই পড়া ও রাজনৈতিক সচেতনতার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে পবিত্র কোরআন, হিজাব, টি-শার্ট ও বই দেওয়া হয়।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পাবনা জেলা শিল্পকলা একাডেমির বনমালী মিলনায়তনে এ আয়োজন শুরু হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা ও বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান।
‎
‎বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন স্কিল ইভেন্ট ও ক্যারিয়ার কোচের প্রতিষ্ঠাতা ড. জামাল উদ্দীন জামি। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির প্রভাষক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান ও নায়েবে আমির মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হৃদয় আলম উল্লাস, সেক্রেটারি শামীম ওসমানসহ সংগঠনটির সাবেক বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিম বিল্লাহ ও গোলাম নসরুল্লাহ।
‎
‎অনুষ্ঠানে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছরে একজন শিক্ষার্থী কী অর্জন করলেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সময়ে কেউ ইংরেজি, চীনা বা স্প্যানিশ ভাষা শিখছেন, কেউ কম্পিউটার দক্ষতা অর্জন করছেন, আবার কেউ গবেষণায় যুক্ত হচ্ছেন। অন্যদিকে অনেক শিক্ষার্থী পাঁচ বছর পার করেও নিজের অবস্থানের পরিবর্তন করতে পারেন না। এর অন্যতম কারণ সময়ের সঠিক ব্যবহার না করা। তাই বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভাষা, প্রযুক্তি, গবেষণা ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
‎
‎বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অনেক বই পড়লেই যে জ্ঞান বাড়বে, বিষয়টি এমন নয়। কিছু গুরুত্বপূর্ণ বই মানুষের চিন্তাভাবনা ও জীবনদর্শনে পরিবর্তন আনতে পারে। তাই বাছাই করা গুরুত্বপূর্ণ বই বারবার পড়া প্রয়োজন। একটি বইয়ের ৫০টি পৃষ্ঠা থেকেও জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া সম্ভব।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকেই ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে। এ সময় থেকেই ক্যাম্পাসের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সিভি সমৃদ্ধ করতেও সহায়তা করে।
‎
‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে ছুটলে হবে না। জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের দিকেও মনোযোগ দিতে হবে। নিজেদের দক্ষতা বাড়াতে না পারলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে।
‎
‎রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে আজিজুর রহমান আজাদ বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীর রাজনৈতিকভাবে সচেতন হওয়া প্রয়োজন। দেশের স্বার্থ, ইতিহাস, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে হবে। দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে।
‎
‎পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের নিয়ে আমাদের কার্যক্রমের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে। যেসব শিক্ষার্থী সরাসরি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হতে চান না, তবে সংগঠনটির পক্ষ থেকে পরামর্শ ও সহযোগিতা নিতে চান, তাদের জন্যও সুযোগ রয়েছে।
‎
‎তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা ও অন্যান্য কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দিলে সংগঠনের দায়িত্বশীলরা সে অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
‎
‎মনির খান
‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
‎০১৭৫৬-০৮১৬৮৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park