
এম,মছিবুর রহমান বাবুল,
উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:২৯/০৪/২০২৫.
চট্টগ্রাম বোয়াল খালি উপজেলার আধ্যাত্বিক সাধক,পরিশুদ্ধ তরিকত চর্চার প্রবর্তক,সুন্নী মিল্লাতের একক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র সেনার প্রতিষ্ঠাতা হাদীয়া জামান হযরতুহাজ্ব আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাহঃ)এর স্বরণে ঢাকায় কনফারেন্স অনুষ্ঠিত। গতকাল ১৯(এপ্রিল) শনিবার বিকাল ৩ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন(বি,এম,এ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনফারেন্স আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্হাপনায় অনুষ্ঠিত কনফারেন্স পরিচালনা এবং সভাপতিত্ব করবেন চট্টগ্রাম আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি(মঃজিঃআঃ)সাহেব। উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন দেশবরেণ্য উলামায়ে কেরাম,সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের মধ্যে রয়েছেন,আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান শায়খুল হাদীস কাজী মুহাম্মদ মাঈনুদ্দিন আশরাফী, কো-চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ মূফতি আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান চট্টগ্রাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর ড.আব্দুল্লাহ আল মারুফ,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল আলীম রিজবী চট্টগ্রাম,মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মূফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী ঢাকা,উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ঢাকা,প্রধান মূফতি আল্লামা মাহমুদুল হাসান আলকাদেরী ঢাকা,জুরাইন মাজার শরীফ মসজিদ খতিব আল্লামা হাফেজ মূফতি মুহাম্মদ মাসউদ রিজবী ঢাকা,আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন চিশতি চট্টগ্রাম,কাজী মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী খতীব নূরীয়া সেহাবীয়া জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা।