1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাজার ৩০ টাকা নিয়ে খেলছিলেন জুয়া অতঃপর আটক-৬ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

হাজার ৩০ টাকা নিয়ে খেলছিলেন জুয়া অতঃপর আটক-৬

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

রাতের আঁধারে ৬ জন মিলে ৩ হাজার ৩০ টাকা নিয়ে খেলছিলেন জুয়া।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে।

শুক্রবার (১৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার ওরফে ফিজুল এর ধানের চাতাল হতে তাঁদের আটক করা হয়েছে। এসময় তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়েছে।তাঁদের নিকট হতে ১ সেট DON ALPHA CARDS তাস ৫২টি এবং নগদ অর্থ ৩ হাজার ৩০ টাকা জব্দ করেন পুলিশ । আটককৃতরা হলেন টাটকপুর ফকির পাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে হামিদ মাহমুদ (৩২), গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম (২৮), মনছের আলীর ছেলে রাসেল শেখ (২৪), আব্দুস সাত্তারের ছেলে মাজারুল ইসলাম (৪২) এছাড়াও টাটকপুর ও খয়েরপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলের রায়হান কবির (২৫),ও আলিফ উদ্দিনের ছেলে আশিকুর ইসলাম(৩২)।

প্রকাশ্যে জুয়া খেলায় যুব সমাজ ধ্বংসসহ  সমাজে নারী নির্যাতন ও চুরি ছিনতাই রোধে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩/৪ ধারা মোতাবেক তাঁদের আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ফুলবাড়ি উত্তর কৃষ্ণপুর এলাকার মৃত মোন্নাফ মন্ডলের ছেলে মাসুম আলী(৩৫), বিরামপুর উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে নাসিম আহমেদ(২৯), ফুলবাড়ি উপজেলার সুজাপুর মধ্যপাড়া গ্রামের জনাব আলীর ছেলে সাগর আলী(৩০) বিরামপুর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের আজহার আলীর ছেলে আক্কাস আলী(৩০)আটক করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জনসহ মোট ১০ জনকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park