1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ে নিজেকে অপহরণের নাটক স্বামীর - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ে নিজেকে অপহরণের নাটক স্বামীর

টেকনাফ //
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

টেকনাফ //

 

কক্সবাজারের টেকনাফে প্রথম স্ত্রীর কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করার জন্য নিজেরই অপহরণের নাটক সাজানো মো. আবু হানিফকে চার ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আবু হানিফ চট্টগ্রাম হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মৃত ইউসুফের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পারিবারিক কলহের কারণে দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানিয়েছেন, শুক্রবার (২২ নভেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হানিফকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম হাটহাজারী মডেল থানায় করা জিডির সূত্র ধরে তারা সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। হানিফ গত ১৩ নভেম্বর সকালে চট্টগ্রামের হাটহাজারীর নিজ বাড়ি থেকে বের হয়ে টেকনাফে আত্মগোপন করেন এবং সব মোবাইল সিম বন্ধ করে নিখোঁজ হওয়ার নাটক সাজান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ তীব্র হওয়ায় তিনি প্রথম স্ত্রী খদিজাকে কিছু না জানিয়ে গত ১৮ অক্টোবর টেকনাফের কুরাবুইজ্জা পাড়ার বিধবা সানজিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। নতুন সংসার টিকিয়ে রাখতে তিনি প্রথম স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ‘অপহরণের গল্প’ তৈরি করেছিলেন। মুক্তিপণ আদায়ের নাটককে বিশ্বাসযোগ্য করতে হানিফ তার শ্যালক কাসিমকে দিয়ে নিজেকে সমুদ্রতীরবর্তী ঝাউবাগানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং সেই অবস্থার ভিডিও পরিবারকে পাঠিয়ে চার লাখ টাকা দাবি করেন। উদ্ধারের সময় পুলিশের হাতে আসে দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড। তথ্যপ্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার মধ্যে হানিফের অবস্থান শনাক্ত করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর হানিফকে তার সহোদর ভাইয়ের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ে হাটহাজারী মডেল থানাকে ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশ অবহিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park