1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলার প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

সেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলার প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ মিছিল

মোঃ আফতাবুল আলম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মোঃ আফতাবুল আলম
রাজশাহী

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় আজ সেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলা ও শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জে নিজ গ্রামে যাওয়ার পথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ওপর হামলা এবং তার সঙ্গে থাকা কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচি অনুযায়ী সারা দেশের ন্যায় রাজশাহী মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা, মোহনপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ কাজিম উদ্দিন কাজিম।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব অর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক, সদস্য সচিব সাবেক ইউপি সদস আব্দুল করিম মন্ডল, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর -এ -আলম সিদ্দিকী (মুকুল) সাধারন, সম্পাদক ইউনুস আলী, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও মৌগাছি ইউনিয়নের সদস্য সচিব মোঃআফতাবুল আলম জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, ধুরইল ইউপি বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, মোহনপুর উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহরিয়ার সাজ্জাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্রমিকদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এন্তাজ আলী, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন, কৃষকদলের সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলামিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফিরোজ হোসেন বাবু, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাবেক যুবদল নেতা একরামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও কেশরহাট পৌরসভা হতে আগত নেতা কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park