1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জ জেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলা এগিয়ে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জ জেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলা এগিয়ে

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০২৪—২০২৫ অর্থ বছরে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। সার্বিক ফলাফলে জগন্নাথপুর উপজেলা এগিয়ে রয়েছে।

 মঙ্গলবার সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার স্বাক্ষরিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এ বৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলার ১২টি উপজেলা থেকে মোট ২৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এরমধ্যে জেলার ১২ উপজেলার মধ্যে জগন্নাথপুর উপজেলার সর্বোচ্চ ৬ জন শিক্ষার্থী বৃত্তি পায়। সর্বোচ্চ ৮৫ মার্ক পেয়ে প্রথম স্থান অর্জন করে জগন্নাথপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত সিদ্দিকা তাহা, একই বিদ্যালয়ের শিক্ষার্থী উন্মে সাইয়েদা তোয়া ৭৮ নম্বর পেয়ে বৃত্তি পায়। তারা দুই বোন। জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন আনজুম ৭৪ মার্ক , একই বিদ্যালয়ের শিক্ষার্থী মিন্ময় বাড়ৈ ৬৯, জগন্নাথপুর নার্সারি বিদ্যালয়ের শিক্ষার্থী সামা বণিক ৬৯, একই বিদ্যালয়ের শিক্ষার্থী সূর্য দাস পলক ৬৮ নম্বর পেয়ে বৃত্তি পায়।
জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তাদের এ সাফল্যকে সাধুবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park