1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে দুই যমজ বোনের কৃতিত্ব। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে দুই যমজ বোনের কৃতিত্ব।

 মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পঠিত

 

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নুসরাত সিদ্দিকা তাহা একই শ্রেণীর যমজ আরেক বোন উম্মে সাইয়েদা তোয়া। নুসরাত সিদ্দিকা তাহা ও উম্মে সাইদা তোয়া সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুরের দুই যমজ বোন কৃতিত্ব অর্জন করেছে। তাদের মধ্যে একজন জেলায় সর্বোচ্চ নম্বর ৮৫ পেয়ে প্রথমস্থান অর্জন করে। দ্বিতীয় বোন ৭৮ নম্বর পেয়ে জেলার ফলাফলে চতুর্থ স্থান অর্জন করে।

 

তাদের বাবা মোঃ সালেনুর ইসলাম সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর সিনিয়র সহকারী শিক্ষক ও তাদের মা ফারহানা ইয়াসমি একজন গৃহিন। এ দুই শিক্ষার্থী ২০২৪ সালে বাংলাদেশ স্কাউটস এর কাব-স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড ” শাপলা কাব অ্যাওয়ার্ড” এ জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।

 

জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত সেলিনা বেগম বলেন, শিশু শ্রেণী থেকে দুই বোন আমাদের বিদ্যালয়ে পড়ালেখা করছে। তাদের লেখাপড়ায় আগ্রহ ও মেধা দেখে তাদের ভালো আশাবাদী ছিলাম। জেলার মেধাবৃত্তি পরীক্ষায় একজন প্রথম হয়েছে। আরেকজন চতুর্থ হয়েছে। জেলায় বিদ্যালয়টি এ ফলাফলে প্রথম ও চতুর্থ স্থান অর্জন করায় আমরা আনন্দিত।

 

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, জেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে জেলার ১২ উপজেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা প্রথম হয়েছে। বিশেষ করে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যমজ দুই বোনের কৃতিত্বে আমরা খুশি। জগন্নাথপুর উপজেলায় ছয়জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে। তাদের এ সাফল্যের জন্য স্কুলশিক্ষক, গৃহশিক্ষকসহ সবার প্রতি কৃতজ্ঞ, তারা সবার কাছে দোয়া চেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park