1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সিরাজগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত


মো ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শহরে “ঈদের দিনে এক হয়ে যাই সব ব্যবধান ভুলে, এই জনপদ হেসে উঠুক তাকওয়ারই গুনে” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনাতনে দিনব্যাপী ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম।
সিরাজগঞ্জ শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোস্তফা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দিন,ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য রাকিব হাসান সজল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম, শহর শিবিরের বর্তমান সভাপতি মোঃ শামীম রেজা, জেলা সভাপতি আলহাজ উদ্দিন। ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সাবেক সভাপতিদের মধ্যে মীর রহমতুল্লাহ লিটন, মোঃ শরিফুল ইসলাম,মোঃ রুহুল আমিন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ শাহাদত হোসেন প্রমূখ ।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক সাবেক দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park