1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বেলকুচি সরকারি কলেজ চ্যাম্পিয়ন!  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বেলকুচি সরকারি কলেজ চ্যাম্পিয়ন! 

আল আমিন হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত


আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি  বিকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ৪-০ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ,ম্যানেজারদের মধ্যে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক গণপতি রায়ের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ শামসুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মোঃ মোস্তাফিজুর রহমানের, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন রেজা,জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির ক্রীড়া বিষয় সম্পাদক সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় হেদায়েতুল ইসলাম ফ্রুট,ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ, আলামিন সেখ সহ প্রমুখ।
সিরাজগঞ্জ আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আটটি কলেজ অংশ নেয়। নক আউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়।
টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন আজমহর আলী,হাফিজুল ইসলাম, রেজাউল করিম খোকন,
আবু হানিফ ও মোখলেছুর রহমান। টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন হারুন অর রশিদ খান হাসান,সদস্য ছিলেন হেদায়েতুল ইসলাম ( ম্যাচ কমিশনার)ফ্রুট,আব্দল্লাহ,আলামিন শেখ ও হামিদুল হক খোকন।
ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park