1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা।

মোঃ জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

২৬/০৪/২৫ ইং শনিবার রাত ২.০০ টায় শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্ৰামের সরকার পাড়ায় এই ঘটনা ঘটে। হাসি খাতুন ওই গ্রামের কৃষক জাকারিয়া হোসেনের (২৫) স্ত্রী, সে এক বছর বয়সী একটি পুত্র সন্তানের জননী। সে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের কন্যা। ৩ বছর পূর্বে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়েছিল।

রবিবার সকালে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক হারিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হাসি খাতুনের ননদ জুলিয়া খাতুন জানান, ভাই ও ভাবির মাঝে কোন ঝগড়া ছিল না। রাতে সবাই একসাথে খাবার খেয়ে শুয়ে পরি। রাত আনুমানিক ২টায় ভাইয়ের চিৎকারে আমরা ঘরে গিয়ে দেখি আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ভাবির দেহ ঝুলছে।

নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন, বোন খুশি খাতুন অভিযোগ করে বলেন, নিহত হাসি খাতুনের ৩ বছর আগে জাকারিয়ার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়। মূলত হাসির স্বামী জাকারিয়ার সাথে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

এ মনোমালিন্য থেকেই গতকাল শনিবার দিবাগত রাতে শ্বাসরোধ করে হত্যা করে। হাসির বাবা-মাকে ফোন করে জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে নিহত হাসির পরিবারের লোকজন আসলে গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ হারিছুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ক্যাপ্টেন এম মনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park