1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাবেক প্রধান মন্ত্রী বেগম জিয়ার সুস্থতা ও বিদেশ যাত্রা সফলের লক্ষ্যে সাংবাদিক জিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সাবেক প্রধান মন্ত্রী বেগম জিয়ার সুস্থতা ও বিদেশ যাত্রা সফলের লক্ষ্যে সাংবাদিক জিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সাবেক প্রধান মন্ত্রী বেগম জিয়ার সুস্থতা ও বিদেশ যাত্রা সফলের লক্ষ্যে সাংবাদিক জিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ ডিসেম্বর) শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই নয়াবাড়ি হাজী ছালিমুল্লাহ ভূঁইয়া জামে মসজিদে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায় ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাত্রা সফলের লক্ষ্যে দৈনিক দিনকাল পত্রিকার সাবেক জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক সিলেট বাণীর বিশেষ প্রতিনিধি ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়ার উদ্যোগ মিলাদ ও দোয়ার  আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাজী ছালিমুল্লাহ ভূঁইয়া জামে মসজিদে ইমাম ও খতিব হযরত মাওলানা দিলাওয়ার হুসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park