
মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ
আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ – বাহুবল ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। এ ঘটনায় তাৎক্ষনিক স্থায়ীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এঘটনার পরপরই রাতের আধারে শেখ সুজাত মিয়ার বাসায় আগুন লাগিয়ে দেয় একদল দূর্বৃত্ত। বৃহস্পতিবার (১ লা মে) দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে এবং রাত অনুমান ৯ ঘটিকার সময় রাতের আধারে আগুন লাগিয়ে দেয় একদল দূর্বৃত্ত। জনমনে দেখা দিয়েছে ক্ষোভ। এঘটনায় সচেতন মহলে আলোচনা সমালোচনার ঝর বইছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। শ্রমিকদলের র্যালী ও আলোচনা সভা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠার সময় পূর্ব তিমিরপুর এলাকার মৃত আহমদ মিয়ার পুত্র যুবলীগ নেতা জামিল মিয়াসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার উপর হামলা চালায়। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিএনপি নেতাকর্মীদের দাবী- শেখ সুজাত মিয়ার উপর পিস্তল, দেশীয় রামদা ছুরিসহ হামলা চালানো হয়।খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর নেতৃত্বে একদল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এই ঘটনার পরপরই শেখ সুজাত মিয়ার বাস ভবনে রাতের আধারে আগুন লাগিয়ে পালিয়ে যায় একদল দূর্বৃত্তরা। এসময় হবিগঞ্জ -১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া বলেন- শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা ও র্যালী শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক পিস্তল,দেশীয় অস্ত্রসহ আমার উপর হামলা চালায়। এসময় আমার সঙ্গে নেতাকর্মী থাকায় আমি অল্পের জন্য রক্ষা পাই। পরে পুলিশ হামলাকারীদের মধ্যে ১ জনকে অস্ত্রসহ আটক করে। তিনি আরো জানান, রাতের অন্ধকারে আমার বাসায় আগুন লাগিয়ে পালিয়ে যায় একদল দূর্বৃত্ত। নবীগঞ্জ থানায় এই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা ও ছুরিসহ জামিল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পরে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।