1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪৩১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

২৮ শে নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে এই স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মুফতী আখতারুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর শেখ নুরুল হুদা ।

অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ শাফায়েত হোসেন।

শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন বাংলা প্রভাষক মোঃ মতিয়ার রহমান, আরবি সিনিয়র প্রভাষক মোঃ রায়হান কবির,গণিতের সহকারী অধ্যাপক মোঃ আওছাফুর রহমান, মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান, প্রধান মুহাদ্দিস মোঃ সিরাজুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মোঃ মাসুদ রানা।

আলোচনায় সভায় শিক্ষার্থীদের থেকে বক্তব্য প্রদান
করেন মোঃ জুবায়ের আহমেদ মোঃ মারুফ বিল্লাহ, মোঃ মুস্তাকিম বিল্লাহ।

এছাড়াও নাতে রাসুল (সাঃ) থেকে হাফেজ আব্দুর রহমান হামদে বারি তায়ালা হাফেজ শাফায়েত হোসেন পরিবেশন করেন।

আলোচনায় বক্তাগন বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে দীর্ঘ ১৫ বছর বিগত আওয়ামীলীগ সরকারের নানা অন্যায়, জনগনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাসহ গণ অধিকার বঞ্চিত নানা বৈষম্যের কথা উপস্থাপন করে গণঅভ্যুত্থানের এই চেতনা ধারন করে আগামীতে সবাইকেই এর থেকে শিক্ষা নেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park