1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ২ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় ২ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে ছাত্রলীগের সাবেক ২ নেতার বিরুদ্ধে বুধবার (১২ মার্চ) সাতক্ষীরা সদর থানায় মামলাটি করা হয়। মামলার বাদী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃ হাফিজ উল্লাহ। আসামিরা হলেন— পাটকেলঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আ’লীগের সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি (৪৮) ও যুবলীগ নেতা গাজী ফরহাদ হোসেন (৩২)। গাজী ফরহাদ হোসেন দৈনিক কালবেলা প্রত্রিকার জেলা প্রতিনিধি ও মনিরুল ইসলাম মনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর এর সাতক্ষীরা প্রতিনিধি ।
মামলার এজহারে ডাঃ মোঃ হাফিজ উল্লাহ অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়দানকারী সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতা মোঃ মনিরুল ইসলাম মনি ও গাজী ফরহাদ হোসেন ভন্ড প্রতারক ব্যক্তি হইতেছে। তারা আমার সাতক্ষীরা শহরস্ত নারিকেলতলা মোড় “সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থোপেডিক্স কেয়ার সেন্টারে গত ৮ মার্চ রাত্র অনুমান ১০টার দিকে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনার অভিযোগ তুলে আমার কাছে মোটা অংকের টাকা দাবী করে। এসময় সাতক্ষীরা মেডিকেল থেকে জোর পূর্বক উক্ত রোগীর সাথে মিথ্যা স্বীকারোউক্তি নেওয়ার জন্য “এই মর্মে কথা বলে যে, আমার প্রতিষ্ঠানের লোক তাদের সাতক্ষীরা মেডিকেল থেকে জোর পূর্বক এখানে নিয়ে আসতে বাধ্য করছে”। বিষয়টি আমার প্রতিষ্ঠানের লোকজন বুঝতে পারলে বিবাদীগন আমার প্রতিষ্ঠানের লোকজনের সাথে ব্যাকচারিতায় লিপ্ত হয়। পরবর্তীতে কথা বার্তার এক পর্যায় আসামিরা ক্ষিপ্ত হইয়া আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানান বিধি ভয়ভীতি প্রদান করিয়া মোটা অঙ্কের টাকা দাবি করে। ঘটনার এক পর্যায় তারা উত্তেজিত হইলে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা দাবী করে পরিবেশ শান্ত করিতে এবং পরগর বিবাদীরা উত্তেজিত হয়ে ক্লিনিক প্রাঙ্গনে কর্মচারীতে সাথে হাতাহাতিতে জড়ায় পড়ে। আমি ঘটনাটি শুনে যত দ্রুত সম্ভব ক্লিনিক প্রাঙ্গনে উপস্থিত হইলে বিবাদীরাও আমার কোন কথা না শুনে উত্তেজিত হয়ে আমাকে ঠেলে ফেলে দেয় এবং এই বলে হুমকি প্রদান করে যে, ৫০,০০০/— (পঞ্চাশ হাজার) টাকা প্রতি মাসে মাসিক হিসাবে বিবাদীত্তয়কে না দিলে প্রতি নিয়ত এরূণ হয়রানি মূলক কার্যক্রম চলমান থাকবে এবং সোস্যাল মিডিয়ায় আমার প্রতিষ্ঠান ও আমার সম্পর্কে মানহানি মুলক ভ্রান্তকর তথ্য প্রকাশ করে আমাকে ক্ষতিগ্রস্থ করিবে বলিয়া বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। আমি নিরুপায় হয়ে অনেক চেষ্টা করে ব্যার্থ হয়ে আপনার নিকট আইনী সহায়তা কমনা করিছি।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park