1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ধুলিহর মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরসার যাত্রা শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সাতক্ষীরায় ধুলিহর মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরসার যাত্রা শুরু

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ সাতক্ষীরা :: সাতক্ষীরায় সদর ধুলিহরে আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে গঠিত ধুলিহর মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) ফজরের নামাজের পরে ধুলিহর কাছারী পাড়ায় মফেজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদরাসার উদ্বোধন করা হয়।

মফেজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ ক্বরী আনওয়ারুল ইসলাম’র সভাপতিত্বে ও মাওঃ আজহারুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম, জমিদাতা সদস্য গোলাম হাসান ( হেলি) ও গোলাম মোস্তফা ওরফে খোকা স্যার, ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসার ইসলামের ইতিহাসের প্রভাষক আরিফুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম,বেড়বাড়ী জামে মাসজিদে ইমাম সোহরাব হোসেন,সুমাইয়া খাতুন হাফিজীয়া মাদরাসা ও হাসানুল বান্না জামে মাসজিদের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহাব,আজিজুল ইসলাম, হাফেজ আছাদুল ইসলাম,শামীম আহম্মেদ লাভলু,আলমগীর কবীরসহ
বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত আলেম দ্বীন ও ইমামগণ, মাদ্রাসার পরিচালনা কমিটির একাধিক সদস্য, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ছোট্ট ছোট্ট সোনামনিরা যাতে ইসলামিক শিক্ষার সমন্বয়ে সঠিকভাবে গড়ে উঠতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা আপনাদের ছোট্ট সোনামনিদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি করবেন বলে আমরা সকলে আশাকরি। আপনার সন্তানের জন্য ভিত্তি মজবুত করে গড়ে তুলতে হলে ইসলামি শিক্ষার কোন বিকল্প নেই।
আরো উল্লেখ করা আগামী ডিসেম্বর মাসের ০১ তারিখ থেকে ভর্তি শুরু হবে এবং জানুয়ারী মাসের ০১ তারিখ থেকে শ্রেনী কক্ষে পাঠদান শুরু করা হবে।

উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানটির নাম করন করা হয়েছে জমি দানকারী মফেজ উদ্দীন এর নামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park