1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, জেলাব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানিয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতের একটি প্রতিনিধি দল।  মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা নির্বাচন কমিশনারের   কক্ষে এই সাক্ষাৎ হয়। প্রতিনিধিলে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী  অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ। এসময় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দীস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সেক্রেটারী খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।সাক্ষাতে জেলা নির্বাচন কমিশনার মাসুদুর রহমান ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।জেলা নির্বাচন কমিশনার মাসুদুর রহমান জামায়াতের প্রতিনিধি দলের কথা শোনেন এবং জামায়াতের যৌক্তিক দাবী দাওয়া বাস্তবায়নে সার্বিক সহযোগীতার কথা জানান।

সাক্ষাৎ শেষে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষর সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ গণমাধ্যমকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভোটার হতে গিয়ে নানা জটিলতা ও প্রতিবন্ধকতাসহ নাগরিকদের ভোটাধিকার সুরক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা, সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত কার্যকর সমাধান নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য এমন কথা দিয়েছে।

এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী তা জানতে চেয়ে ছিলাম । ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park