1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাগরে কুড়িয়ে পাওয়া বোতল মদ ভেবে খেয়ে একজনের মৃত্যু; ৮/৯ জন চিকিৎসাধীন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সাগরে কুড়িয়ে পাওয়া বোতল মদ ভেবে খেয়ে একজনের মৃত্যু; ৮/৯ জন চিকিৎসাধীন

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালী উপজেলার কুলালপাড়ার কিছু জেলে সাগরে কুড়িয়ে পাওয়া তরল পদার্থ ভর্তি বোতল মদ ভেবে খেয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কক্সবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আরো ৮/৯ জন চিকিৎসাধীন রয়েছে।

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কুলাল পাড়ার কিছু জেলে সাগরে মাছ ধরতে গিয়ে একটি তরল পদার্থ ভর্তি বোতল কুড়িয়ে পায়। কুড়িয়ে পাওয়া তরল পদার্থ ভর্তি বোতলটি বৃহস্পতিবার রাতে আনন্দঘন আয়োজনে ১০/১২ জনে মদ(মাদক) ভেবে পান করেন। এতে করে মীর আহমেদ নামে একজনের খুবই মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

ভুক্তভোগী স্বজনদের থেকে জানা যায়, উক্ত উপজেলার কুলাল পাড়ার “সমদ” নামে এক জেলে গত বুধবার সাগরে মাছ ধরতে গিয়ে একটি তরল পদার্থ ভর্তি বোতল কুড়িয়ে পায়। কুড়িয়ে পাওয়া তরল পদার্থ ভর্তি বোতলটি বিদেশি মদ ভেবে ১০/১২ জন বন্ধু বৃহস্পতিবার রাতে তারা পান করেন। রাতে প্রত্যেকে বাড়ী চলে গেলেও সকালে মীর আহমেদ নামে একজনের মৃত্যুর খবর শুনতে পায়। এছাড়াও আবু সুলতান, শহীদুল্লাহ, হাফিজুল্লাহ সহ অনেকেই বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শহীদুল্লাহ আইসিও’তে রয়েছে, আবু সুলতানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। হাফিজুল্লাহ সহ অনেকেই চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসাধীন হাফিজুল্লাহ’র ছোট ভাই করিম উল্লাহ বলেন- ভাইয়ের এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে গেছে। এখন তার ভাইকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park